হোম > রাজনীতি

জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর তুরাগ থানার অন্তর্গত খায়েরটেক এলাকায় অবস্থিত কামারপাড়া স্কুল এন্ড কলেজে এই আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত প্রায় পাঁচশ মানুষকে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা মহতী এই উদ্যোগের সাথে থেকে সেবা দিয়েছেন। আলট্রাসনোগ্রাম ইসিজিসহ অন্তত ১৫ ধরণের পরীক্ষা বিনামূল্যে করানোর সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ডিমার্স কনসালটেন্সি এন্ড রিসার্চ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।

বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

‘বস্তায় বস্তায় টাকা’ মন্তব্য আইসিটি ট্রাইব্যুনালকে নিয়ে নয়: ফুয়াদ

ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল

আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. ইরান

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ