হোম > রাজনীতি

বদরুদ্দীন উমরের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রোববার এক বিবৃতিতে বরেণ্য লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যুতে দেশ তার এক গুণী সন্তানকে হারিয়েছে।

তিনি বলেন, গত শতাব্দীর ষাট এর দশকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার নিশ্চিত জীবন ত্যাগ করে তিনি বিপ্লবী জীবন বেছে নিয়েছিলেন এবং মৃত্যু অবধি তিনি এই বিপ্লবী তৎপরতার সাথেই যুক্ত ছিলেন।তিনি ছিলেন এদেশের বিপ্লবী রাজনৈতিক সাহিত্যের পুরোধা ব্যক্তি।

ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে জীবনের ছয় দশক তিনি তার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী ও লেখালেখির মধ্য দিয়ে চিন্তা ও মননশীলতার জগতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।এই জনপদের কয়েক প্রজন্মের রাজনৈতিক মানস গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।তাঁর মৃত্যুতে দেশের বুদ্ধিবৃত্তিক জগতে যে শুণ্যতা তৈরী হোল তা সহজে পূরণ হবার নয়।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, চিন্তা ও রাজনৈতিক তৎপরতায় তার আপোষহীন ঋজুতা অনেককে বিব্রত করলে নিজের বিশ্বাসে তিনি অবিচল ছিলেন।সরকার ও শাসকশ্রেণীর কোন স্বীকৃতি ও পুরস্কার তিনি আমলে নেননি।

তিনি আজীবন পুঁজিবাদ-সাম্রাজাবাদ - সাম্পদায়িকতা বিরোধী বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে নিজেকে যুক্ত রেখেছিলেন।শ্রমিক - কৃষক আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন।জীবনের শেষ দিকে ফ্যাসিবাদবিরোধী গণ সংগ্রামে তার ভুমিকা তরুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে।

তিনি বদরুদ্দীন উমর এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন