হোম > রাজনীতি

খালেদা জিয়া দেশের জন্য অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেছেন: আমান

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেছেন। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার জানাজায় কোটি জনতার উপস্থিতি প্রমাণ করে তিনি জাতীয় মহান অভিভাবক ছিলেন।

শুক্রবার জুমার নামাজের পর সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার আত্মর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাভার থানা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, আমিন বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল