হোম > রাজনীতি

আসিফ হঠাৎ গজিয়ে ওঠা কোনো নেতা নয়: নুর

স্টাফ রিপোর্টার

আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক লিখেন, আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোনো নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।

আসিফের রাজনৈতিক দলে অংশগ্রহণের বিষয়ে তিনি লিখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন আসিফ। অফিশিয়ালি এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবে।

এসময় আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি লিখেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ।

পোস্টে তিনি আসিফ মাহমুদকে স্বাগত জানিয়ে লিখেন, আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক