হোম > রাজনীতি

অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, ঠিক তেমনি দেশের রাজনীতির হালও ধরবেন। তিনি বলেন, নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরো এগিয়ে নেবেন।

বুধবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের জন্য এই মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক—এটা সব দলই স্বীকার করে। তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে বহু আগেই প্রমাণ করেছেন তিনি।

তিনি আরো বলেন, খালেদা জিয়া দেখিয়েছেন দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার অভিভাবক। অতীতে কাউকে নিয়ে এতো দোয়ার আয়োজন কখনো দেখিনি। সর্বত্র মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা—তিনি শিগগিরই ফিরে আসুন।

এ সময় তিনি ‘সংস্কার’-এর নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে বলেন, ‘যারা সংস্কারের কথা বলে, তারা আসলে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় যাওয়া।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত