হোম > রাজনীতি

এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি

অভিযোগ রয়েছে, অসাধু কর্মকর্তাদের সঙ্গে গভীররাত পর্যন্ত সচিবালয়ে অবস্থান করতেন গাজী সালাউদ্দিন তানভীর

দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সাথে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকেরও আদেশ দেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তানভীরের দেশত্যাগের নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।

এতে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে ও মে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত আবশ্যক।

রাজনৈতিক প্রতিহিংসায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: গোলাম পরওয়ার

৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে জামায়াতের বৈঠক

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা