হোম > রাজনীতি

ইসরাইলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নিয়ম-নীতি লংঘন করে ইরানে ইসরাইলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে এবং হামলা বন্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ এবং ইসলামী ঐক্য ও মুসলিম পুনর্জাগরণ পরিষদ নামের সংগঠন।

খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বক্তারা ইরানে ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

এদিকে, বায়তুল মোকাররম এলাকায় জুমার আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়

হামে মৃত্যু অস্বাভাবিকভাবে বাড়ায় উদ্বেগ প্রকাশ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত এমপির বৈঠক

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল

নারী শিক্ষার্থীদের হেনস্তা ও দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

আগামী বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান চাই: অধ্যাপক মুজিব

দেশের মানুষ ভয়াবহ একটি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে‌: মামুনুল হক

হত্যার প্রতিবাদে সীমান্ত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর