হোম > রাজনীতি

নির্বাচন ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে

নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিংয়ের সাথে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাহিরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দ্বিধা বিভক্তি দূর করে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

রোববার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ চিন্তাশীল মানুষদের হত্যা করা হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল যাতে বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে না পারে। ৫৬ বছর ধরে এই লড়াই সংগ্রাম চলে আসছে। ২৪ এর বিপ্লবেও একদল বুদ্ধিজীবী বিপক্ষে অবস্থান নিয়েছিল। অপরদিকে দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা সাধারণ ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছিল।

তিনি বলেন, ৫ আগস্টের পরেও কিছু বুদ্ধিজীবী গণহত্যার পক্ষে বিপ্লবের বিপক্ষে সম্মতি দিয়ে যাচ্ছে। জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন এ প্রত্যাশা করছি। আইনশৃঙ্খলায় সরকারের দুর্বলতা আছে, আইনশৃঙ্খলা বাহিনী মানুষের আস্থায় আসতে পারেনি। ১৯৭১, ২৪ এবং ৪৭ প্রত্যাশাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন