হোম > রাজনীতি

কমপক্ষে ৫০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আগামী নির্বাচনে কমপক্ষে ৪০-৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এবি পার্টি। দলের কোন কোন নেতা প্রার্থী হবেন, ইতোমধ্যে তা জানতে চাওয়া হয়েছে। তবে এবি পার্টি কোনো জোটে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামী নভেম্বর বা ডিসেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফুয়াদ।

এবি পার্টির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ন্যূনতম সংস্কারের উদ্যোগ একটি পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তার পরে নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানাচ্ছে।

এনসিপির জনজাতি জোটে ডেভিড রাজু আহ্বায়ক, কৈলাশ রবিদাস সদস্য সচিব

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন