হোম > রাজনীতি

‘শাপলা কলি’ প্রতীকের ছবি প্রকাশ করল এনসিপি

আতিকুর রহমান নগরী

নির্বাচন কমিশনের বরাদ্দ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে ইসি। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির।

বুধবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে শাপলা কলি প্রতীকের ওই ছবি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় এখন থেকে গণমাধ্যমে এনসিপির প্রতীকের এই ছবি ব্যবহারের অনুরোধ করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতোদিন খালি ছিল। বুধবার এনপিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করেনি ইসি।

এর আগে, নাগরিক পার্টিকে (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইসলামী ঐক্য জোট নেতাদের সাক্ষাৎ