হোম > রাজনীতি

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

আতিকুর রহমান নগরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরে তার ফ্লাইট ছেড়েছিল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফেরেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ