হোম > রাজনীতি

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শুক্রবার নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই আসনের নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি এই মনোনয়ন এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

শুক্রবার ১১টা ১০ মিনিট থেকে টানা এক ঘণ্টা চলা কর্মসূচিতে দু’শ থেকে আড়াই শতাধিক ব্যক্তি অংশ নেন। আয়োজকেরা বলেন, এই মনোনয়ন স্থানীয় রাজনীতির বাস্তবতা ও জনচাহিদাকে অমান্য করে দেয়া হয়েছে। এমন সিদ্ধান্ত দলকে মাঠে মারাত্মক সংকটে ফেলবে।

কর্মসূচিতে উপস্থিত জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫–এ যিনি জনগণের সঙ্গে নেই, তাঁকে চাপিয়ে দেওয়া হলে দলকে ভুগতে হবে।

যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করেন, এই মনোনয়ন তৃণমূলের মতামতকে উপেক্ষা করেছে। আমরা এই প্রার্থিতা মানি না।

সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।

সাবেক ছাত্রনেতা নুর উদ্দিনের দাবি, এই আসনে গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্ব দরকার। ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে দলের ক্ষতি করা যাবে না।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা নয়াপল্টন কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্বক মিছিল শেষ করেন তাঁরা।

বিক্ষোভকারীরা দলীয় উচ্চপর্যায়ের কাছে ফখরুল ইসলামের মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিল করার জোর দাবি জানান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা