হোম > রাজনীতি

হলফনামার তথ্য গণমাধ্যমে প্রকাশ নিয়ে যা বললেন হান্নান মাসউদ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবার নিজের বাৎসরিক আয়ের উৎসের হিসাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে মাসউদ নিজের আয়ের উৎস জানান। এ সময় বাৎসরিক আয় না লিখে মোট সম্পদের পরিমাণ উল্লেখ করে গণমাধ্যমে শিরোনামে লেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘হলফনামায় সম্পদের বিবরণীতে গত একবছরে আয় ৬ লাখ টাকা। মাসে মোটামুটি টকশো থেকেই মাসিক আয় ৫০ হাজার+ ছিলো। সবার ক্ষেত্রে বাৎসরিক আয় নিউজের জন্যে পিক করা হলেও, আমার ক্ষেত্রে নিউজের জন্যে পিক করা হলো সম্পদের বিবরণ।’

তিনি আরো লিখেছেন, ‘শুধু মুখরোচক নিউজে আবারও হেয় করার তীব্র বাসনা থেকে যা করা হয় আর কি!! যাই হউক, আপনারা আপনাদের মতো মিথ্যাচার করে যান, কিন্তু সদিচ্ছা থাকলে পুরো বিবরনীটা পড়লেই পারতেন।’

ফের আরেক পোস্টে হান্নান মাসউদ লিখেন, ‘মিডিয়াতে জানতে পারি আমার সম্পদের পরিমাণ ৯৮ লক্ষ টাকা, অথচ পুরো হলফনামায় আমার ব্যক্তিগত সম্পদই দেখানো হয়নি।’

তিনি আরো লিখেন, ‘শুধু আমার ব্যাংকের ২০৫৫/- রয়েছে। ব্যবসার লাইসেন্সের বিপরীতে কিছু অর্থ দেখানো হয়েছে। ফেইসবুকে এসে জানতে পারি আমি টিউশনি থেকে ৯৮ লাখ টাকা আয় করেছি, আর বাঘা বাঘা সচেতন মানুষজন হলফনামা না পড়েই পোস্ট করা শুরু করলো। অথচ, সেখানে ব্যক্তিগত বাৎসরিক আয়ই দেখানো ৬লাখ টাকা।’

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের