হোম > রাজনীতি

যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো একটি দল আসছেন কাল

খালেদা জিয়ার চিকিৎসা

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য এবং চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল ঢাকায় আসছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গঠিত মেডিকেল বোর্ডকে আরো অধিকতর সহায়তা দিতে বিদেশি দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবীর জানান, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

চেয়ারপার্সনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা