হোম > রাজনীতি

এনসিপিকে ফুল না দিয়ে কলি দেওয়ায় যে প্রতিক্রিয়া জানালেন সামান্তা

আতিকুর রহমান নগরী

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, এই প্রতীক নির্বাচনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, শাপলা ফুলের বদলে শাপলা কলি প্রতীক দেওয়া মানে এনসিপিকে ছোট করে দেখানো। এনসিপি কোনো ছোট দল নয়। ইচ্ছে করলে নির্বাচন কমিশন শাপলা দিতে পারত, কিন্তু দেয়নি। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের উদাহরণ।

তিনি আরো বলেন, এনসিপির প্রতি এমন আচরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বরং মনে হচ্ছে কমিশন কোনো বড় দলের সঙ্গে সমন্বয় করে প্রতারণা করছে। এমন কমিশনের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ সংযোজন করেছে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস