হোম > রাজনীতি

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আবদুল্লাহ

এম হাসান, কুমিল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে, স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার। তবে হলফনামায় উল্লেখ আছে, ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে। এতে আরো উল্লেখ রয়েছে, আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার, ইলেকট্রনিক পণ্য ৬৫ হাজার টাকার। তিনি ২০২৫- ২০২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা ।

গত ২৯ ডিসেম্বর (সোমবার) কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমাদানের সময় হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি।‌

আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কুমিল্লা জেলা দেবিদ্বার নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন ।

হাসনাত আব্দুল্লাহ এর নামে কৃষি জমি নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঋণসংক্রান্ত বিবরণী দিয়ে তিনি জানান আমার পিতা-মাতা স্ত্রী সন্তানের এর নামে আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি ।

বর্তমান পেশা বিবরণীতে তিনি উল্লেখ করেন তিনি বর্তমানে ব্যবসা করছেন । তার স্ত্রী গৃহিণী। তিনি এতে আরো উল্লেখ করেন, বর্তমানে তার পিতা মাতা সন্তান তার আয়ের উপর নির্ভরশীল।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন