হোম > রাজনীতি

‘বিএনপিকে ডান বা বামপন্থিদের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না’

আতিকুর রহমান নগরী

বিএনপি ডানও নয়, আবার বামও নয়, একটি মধ্যপন্থী দল বলে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ‘আমি এখন যে কথাটি বলব—তা খুব একটা সমর্থন পাবো না । কারণ ফেসবুক এখন ডান ও বামপন্থি একটিভিস্টদের প্রচারণায় দ্বিখণ্ডিত। তবুও কথাটি বলি। বলা দরকার।’

‘অনেকদিন বিএনপির শীর্ষ পর্যায়ে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছি। এ সংশ্লিষ্টতায় যতটুকু জেনেছি ও বুঝেছি তা হলো, বিএনপি ডানও নয়, আবার বামও নয়, একটি মধ্যপন্থি দল। এ দল তার দুপাশে ডান ও বামপন্থিদের রেখে তাদের হাত ধরে মাঝ সড়ক দিয়ে সামনে এগিয়ে যেতে পারে’ যোগ করেন তিনি।

পোস্টে সাবেক এই প্রেস সচিব আরও উল্লেখ করেন, ‘বিএনপিকে ডানে কিংবা বামে টানা এবং মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয়। আবার বিএনপিকে ডান কিংবা বাম যে-কোনো পক্ষের শত্রুতে পরিণত করার চেষ্টাও বিএনপিকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করারই চক্রান্ত। বুঝে কিংবা না-বুঝে হুজুগে মেতে বা ডামাডোলে পড়ে বিএনপিকে তার কেন্দ্রীয় অবস্থান থেকে সরাতে অথবা ডানের বা বামের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না, প্লিজ।’

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিব

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ আবারও রাজপথে নামবে: মামুনুল হক

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহবাগে ছাত্রদলের মিছিল