হোম > রাজনীতি

আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি করতে আদালতে হাজির করা হয় শাজাহান খানসহ ৮ মন্ত্রী-এমপিকে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে আদলাতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় শাজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করবো। এরপর শাজাহান খান আরও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা এখন জেলখানায়।

এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে