হোম > রাজনীতি

পিএসসি নিয়ে হঠাৎ সরব তরুণ রাজনীতিকরা, কিন্তু কেন?

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম হঠাৎই পিএসপি নিয়ে সরব হয়ে উঠেছেন।

সোমবার সন্ধ্যায় তারা নিজেদের ভেরিফাইড ফেসবুকে পিএসসির বিষয়ে পোস্টও দিয়েছেন।

সারজিস আলম লেখেন, পিএসসি সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করন থেকে বাঁচাতে হবে। এছাড়া সংস্কারের এক পয়সাও মূল্য নাই।

সাদিক কায়েম লেখেন, মেধার মূল্যায়ন করতে ও দলীয়করণ দূর করতে পিএসসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগ হতে স্বাধীন রাখতে হবে।

জুলাই বিপ্লবের সূচনা হয়েছে চাকরির নিয়োগে স্বচ্ছতা, বৈষম্যহীনতা ও মেধার মূল্যায়নের দাবিতে গড়ে উঠা আন্দোলন থেকেই।

জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে যদি রাষ্ট্রকাঠামোর সংস্কার না হয় তাহলে শহীদদের কুরবানি বৃথা যাবে।

উল্লেখ্য সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিএনপি।

ওয়াক আউট করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠনের ব্যাপারে আমরা একমত হয়েছি। এরপরও সাংবিধানিক ও আইন দ্বারা পরিচালিত পদগুলোতে নিয়োগ নিয়ে ভিন্ন ভাবনার প্রয়োজন নেই। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের নিয়োগে নির্বাহী বিভাগের হাত-পা বাঁধা হলে তা ভবিষ্যতের জন্য বাধা সৃষ্টি করতে পারে।

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়