হোম > রাজনীতি

ড. ইউনূসকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান হান্নান মাসউদের

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নয়।

আওয়ামীলীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নিবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবেন না।

অবিলম্বে আওয়ামীলীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছে, ‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ