হোম > রাজনীতি

তরুণদের অনেকে নির্বাচনে জয়ী হবে, আশা প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। অনেকে নির্বাচনে জয়ী হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। বলেন, মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, মানুষের জন্মই সৃষ্টির জন্য। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি, যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে।

মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

নৈতিক প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই: নূরুন্নিসা সিদ্দিকা

দুর্বল জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জামায়াতের

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপালে মামুনুল হক

সংসদকে পাশ কাটিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী

বিএনপি সরকার জনগণের সাথে বেইমানি করেছে: রাশেদ প্রধান

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা