হোম > রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু

ঢাবি সংবাদদাতা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতির প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি প্রত্যাশিত ছিলো। এ মিটিং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। বৈঠকটি বাংলাদেশে স্বস্তি ফিরিয়ে এনেছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। গণমানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, গত ১৫ বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছে।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা