হোম > রাজনীতি

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক মুনতাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ দিয়েছে এনসিপি।

রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ হতে কার্যকর হবে।’

এতে আরও বলা হয়, ‘একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা অনুরোধ করা হলো।’

নিহত তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা বিরোধীদলীয় নেতার

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি আন্দোলনের অধিকার নিশ্চিত করতে হবে: জুনায়েদ

আইসিএপিপির অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: এমপি আদিব চৌধুরী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন