হোম > রাজনীতি

হাদিকে দেখতে ঢামেকে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার দুপুরে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

ঢাবিতে ছাত্র ইউনিয়নের কমিটি, সভাপতি দুর্জয় সম্পাদক মোস্তাকিম

চীনে কয়লাখনি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: লেবার পার্টি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

নারী-শিশু নির্যাতন ও হত্যার ধারাবাহিক ঘটনা জাতিকে আতঙ্কিত করছে

রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

ঢাকা মহানগর জাগপা ছাত্রকাফেলার আংশিক কমিটি ঘোষণা

এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আবদুল্লাহ