হোম > রাজনীতি

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে: আলাল

স্টাফ রিপোর্টার

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, গণতন্ত্র একটি বাগান। এই বাগানে নানান ধরনের ফুল ফুটবে। নানান মত-পার্থক্য থাকবে। পদে পদে মতবিরোধ হবে। তাই বলে প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় চালক দল আয়োজিত ‘ভোটের অধিকারের নিশ্চয়তা নিয়ে সংশয় সৃষ্টির প্রতিবাদ সভা’য় তিনি এই মন্তব্য করেন।

এসময় জামায়াতে ইসলাম নিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। জামায়াতে ইসলামী মানে কি তা পূজায় দেখতে পেরেছেন। নামের শেষে ইসলাম আছে বলেই তারা ইসলামী দল নয়। এর প্রমাণ এবার পূজায় তাদের নেতারা গীতা পাঠ করেছে, আরও কি বলেছে তা তো দেখেছেন আপনারা।

আলাল বলেন, কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও তাদের মনে অন্য কিছু। তারা একদিকে বলেন, পিআর ছাড়া জুলাই সনদে সই করবেন না। অন্যদিকে, সই করেছেন।

তিনি আরও বলেন, শুধু মাত্র খেয়ে-পরে বেঁচে থাকার জন্য মানুষ এই আন্দোলন করেনি। দেশের মানুষের এখনও যুদ্ধ শেষ হয়নি। তাদের এখনও ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি দেড় যুগ ধরে আন্দোলন করেছে। পরবর্তীতে শিক্ষার্থী, তরুণ, কৃষক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করায় আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

চার দিনের সফরে রাতে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

মসজিদ ও বাড়িঘর ভেঙে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম