হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনের সমাবেশ শনিবার, ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি জানানো দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ একথা জানান।

তিনি বলেন, সোহরাওয়ার্দীর মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ পর্যায়ে।

এতে সারা দেশ থেকে ব্যাপক লোকসমাগম হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেস বিফ্রিংয়ে দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ