হোম > রাজনীতি

‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না’

আতিকুর রহমান নগরী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

একটি সিটের (আসন) বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এ কথা লিখেছেন তিনি। তবে কার উদ্দেশে এমন পোস্ট সেটি উল্লেখ করেননি তিনি।

পাটওয়ারী লিখেছেন, “বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”

এর আগে, বিকেলে এনসিপির কার্যালয়ে এক সমাবেশে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধ থেকে নির্বাচন পেছালে দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর।

পাটওয়ারী বলেন, “যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। জুলাই সনদের ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসা-অরাজকতার অভিযোগ ছাত্রীসংস্থার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও ‘অপমানের’ নিন্দা জামায়াত আমিরের

‘ব্যাংক সংস্কার আটকে দিচ্ছে সরকার, অলিগার্ক পরিবারের প্রভাব ফেরানোর চেষ্টা চলছে’

বিএসএফ যখন বাংলাদেশিদের গুলি করে, তখন ‘প্রতিবেশীর দায়িত্ব’ কোথায় যায়

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না

মেজর আক্তারুজ্জামান সম্পর্কে পিপির ‘অসম্মানজনক’ শব্দ চয়নে জামায়াতের নিন্দা

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ইস্কাটনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে সাদিক কায়েম