হোম > রাজনীতি

ইসলামী আন্দোলন নেতা আল্লামা নুরুল হুদা ফয়েজির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট্য আলেমে দ্বীন, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার আছরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাড়িতে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আল্লামা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলনের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি সারা দেশে বিস্তৃত বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন কছিলেন। প্রবীন রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে প্রশিদ্ধ ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি তার রুহের মাগফিরাত ও উচু মাকাম কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্টরা জানান, বুধবার সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

আল্লামা নুরুল হুদা ফয়েজির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারী সও বিভিন্ন দল ও সংগঠনের নেতারা

সংসদে আদর্শ বিরোধী দলের ভূমিকার প্রস্তুতি জামায়াত জোটের

মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

বিতর্কিত পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে: সাইফুল হক

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি

জীবনের বিনিময়ে হলেও জুলাই অভ্যুত্থান রক্ষা করা হবে

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইস্যুতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

ইরান দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল