হোম > রাজনীতি

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য বলেন, বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে বেগম জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। এন্ডোসকপির মাধ্যমে তার স্টমাকের (পাকস্থলী) ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের আরেকটি সূত্র জানায়, সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোসকপি করা হয়। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে এনিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড বৈঠক করবেন। সেখানে খালেদা জিয়া বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনায় ওঠে।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: তথ্য উপদেষ্টা

আমির হামজার হলফনামায় গরমিল, তদন্তের আবেদন

তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক

আ.লীগের বিরুদ্ধে ডেমরা-যাত্রাবাড়ীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে : খেলাফত যুব মজলিস