হোম > রাজনীতি

বিকল্প শক্তি গড়ে তুলতে বাম দলগুলোর ‘জাতীয় কনভেনশন’

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিকল্প রাজনৈতিক শক্তিগড়ে তুলতে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদসহ বাম দলগুলো।

শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন বজলুর রশিদ ফিরোজ।

গত পাঁচ দশকে সরকারের অংশ হওয়া দলগুলোর সমালোচনা করে বজলুর রশিদ বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে দেশে পর্যায়ক্রমে নৌকা-ধানের শীষ - দাঁড়ি পাল্লা - লাঙ্গল ইত্যাদি মার্কার সরকার ও সামরিক সরকারের অপশাসন ও দুঃশাসন চলেছে। দেশ নির্যাতিত, রুগ্ন, গভীর সংকট ও ধ্বংসের মুখোমুখি। মানুষ এ থেকে মুক্তি চায়।

তিনি বলেন, জনগণের এ চাওয়া অনুযায়ী আমরা স্বৈরাচারী কর্তৃত্ববাদী রাজনীতি, ধর্মীয় সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি, লুটেরা-জালিম-দখলবাজ-দুর্নীতিবাজ, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের স্বার্থরক্ষাকারী শক্তির বাইরে সকল শক্তি অর্থাৎ শতকরা ৯৫ ভাগ মানুষের সপক্ষের শক্তিসমূহের মিলন ক্ষেত্র তৈরি করতে চাই।

বিকল্প শক্তি গড়ে তোলার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সকল দেশপ্রেমিক-গণতান্ত্রিক-প্রগতিশীল-বাম রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, আদিবাসী তথা বিভিন্ন জাতিস্বত্ত্বা, নারী সংগঠনসমূহ, শ্রম-কর্ম-পেশার সংগঠনসমূহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহসহ সকলের মিলিত শক্তিতে আমরা জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি।

এসময় মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণঅভ্যুথানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্ধেশ্যে আগামী ২৯ নভেম্বর ঢাকায় (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে) জাতীয় কনভেনশনের ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও সিপিবি সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন প্রমুখ।

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী যারা