হোম > রাজনীতি

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের প্রতি সমর্মিতা প্রকাশ করেন।

বসুন্ধরার এ হাসপাতালটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলছে সেখানে।

জুবাইদা রহমান সিসিইউ-এর বাইরে হাদির ভাই ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থার তথ্যও নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাদি। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’