হোম > রাজনীতি

প্রত্যেক নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

এই দেশের প্রত্যেক নাগরিকের একটাই পরিচয় হবে বাংলাদেশি হিসেবে। রাষ্ট্রে বিভক্তির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সকালে নগরের ডিসি হিলের সামনে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মিলিত বুদ্ধ পূর্নিমা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই দেশে কোনো সংখ্যাগরিষ্ট রাজনীতি হবে না। প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালিত হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

সাবেক এই মন্ত্রী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ, রাষ্ট্র গড়বো। সংখ্যাগরিষ্টের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা সবাই মিলে দেশ গড়বো। জাতীয়তাবাদী দলের চিন্তা চেতনা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের এটাই ছিল মূল উদ্দেশ্য।

শান্তি শোভাযাত্রায় ৬১টি সংগঠন অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয়ে এনায়েত বাজার, জুবলী রোড়, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদিঘী পাড়, আন্দরকিল্লা, চেরাগি মোড় হয়ে পূনরায় বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদযাপন পরিষদের সভাপতি রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, মি. মরি মাসানোবু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএস

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন