হোম > রাজনীতি

জবরদস্তিমূলক ফ্যাসিবাদী তৎপরতা আবার ফিরে আসছে

শহীদ ডা. মিলন দিবসে সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও জবরদস্তিমূলক ফ্যাসিবাদী তৎপরতা আবার ফিরে আসছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে নব্বইয়ের সামরিক স্বৈরতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থানের বীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার ও আরিফুল ইসলাম আরিফ।

নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিলন স্মৃতি বেদিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর একইস্থানে মিলন স্মরণে অনুষ্ঠিত সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাক্তার মিলনের নিহত হবার ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। মিলনের শহীদ হবার মধ্য দিয়ে সামরিক শাসনবিরোধী আন্দোলন দ্রুত গণঅভ্যুত্থানের রুপ নেয়।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে মিলনের হত্যাকারীদের কোনো বিচার হয়নি। মিলন যে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন তিন দশকের পরও তা অর্জিত হয়নি।

তিনি আরও বলেন, দুটো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনকে বিদায় দেয়া হলেও নানা চেহারায় আবার জবরদস্তিমুলক ফ্যাসিবাদী তৎপরতা বাড়ছে।ঐক্যের পরিবর্তে সমাজে অনৈক্য ও বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে। মিলন সমাজভিত্তিক গণতান্ত্রিক সমাজ নির্মাণে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা