হোম > রাজনীতি

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে আপ বাংলাদেশের শোক প্রকাশ

আতিকুর রহমান নগরী

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

রোববার সংগঠনটির এক শোক বার্তায় বলা হয়, অধ্যাপিকা মাহমুদা বেগম তাঁর কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষিকা, মমতাময়ী মা এবং বহু শিক্ষার্থী ও গুণগ্রাহীর শ্রদ্ধার পাত্র।

৬ জুলাই মাহমুদুর রহমানের জন্মদিন। এই দিনে তিনি মায়ের চিরবিদায় বরণ করলেন। আমরা তাঁর প্রতি জানাই গভীর সমবেদনা ও মর্মস্পর্শী শুভকামনা।

আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়ের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা