হোম > রাজনীতি

ডিআরইউ নবনির্বাচিত নেতাদেরকে জামায়াতের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জামায়াত নেতারা শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়া সংগঠনের নেতৃত্ব নির্বাচন করেছে। ডিআরইউ প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি দলমত নির্বিশেষে গণমানুষের কল্যাণে জাতীয় স্বার্থে আপোষহীন ভূমিকা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও ডিআরইউ সেই ধারা অব্যাহত রাখবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ীদের তাৎক্ষণিক ফুলের শুভেচ্ছা জানান মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস