হোম > রাজনীতি

নির্বাচনের আগে বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে: এনসিপির প্রতিক্রিয়া

ঢাবি সংবাদদাতা

লন্ডন বৈঠকের যৌথ বিবৃতির বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আমরা শুরু থেকেই বলে এসেছি— বিচার ও সংস্কার নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেয়া যাবে না। কোন পদ্ধতিতে সংস্কার হবে তা আলোচনা সাপেক্ষ।

শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমার দেশকে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের আগে সংস্কার হতে হবে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, নির্বাচিত সংসদের হাতে সংস্কার বাস্তবায়নের একটিও ঐতিহাসিক কিংবা পদ্ধতিগত কারণ নাই। সংসদ সংস্কার করবে না; সংসদ গঠিত হবে সংস্কারের ভিত্তিতে। এটাই জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিয়তি।

তিনি বলেন, এছাড়াও জুলাই ঘোষণা ও সনদকে গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে ইসি পুনর্গঠন করতে হবে। উল্লিখিত বিষয়সমূহ নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করবে নির্বাচনের মাস নিয়ে আলোচনা ও সমঝোতার এ উদ্যোগ আদৌ কোনো অর্থ বহন করে কি না।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা জানিয়ে ড. ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন