হোম > রাজনীতি

ইশরাকের বিরুদ্ধে 'ক্রিমিনাল অফেন্সের' অভিযোগ উপদেষ্টা আসিফের

স্টাফ রিপোর্টার

শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো 'ক্রিমিনাল অফেন্স' বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন উপদেষ্টা আসিফ।

তিনি অভিযোগ করে বলেন, এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন।

উপদেষ্টা মাহমুদের মতে, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

তিনি বলেন, উনি (ইশরাক হোসেন) অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। উনি উনার নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন, অফিস দখল করেছেন।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন