হোম > রাজনীতি

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা শারমিন

আতিকুর রহমান নগরী

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

এদিকে ভেরিফায়েড ফেসবুক পোস্টে একই তথ্য জানিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ।

যদিও মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

সামান্তা শারমিন তার ফেসবুকে বলেছেন, ‘এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।’

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।’

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

জনগণের ভোটাধিকার ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বিএনপি: রিজভী

১১ দলের লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে

আইনশৃঙ্খলার অবনতি, আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় নারী শক্তির

জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বিএনপি সরকার: তারেক রহমান

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

মক্কা চুক্তিতে সরকারের আগ্রহকে ইতিবাচক দেখছেন আসিফ মাহমুদ

জ্বালানি সংকট নিয়ে সরকারের প্ল্যান জনগণের সামনে পরিষ্কার করুন: মাহমুদুর রহমান মান্না

‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইসলামী ঐক্য জোট নেতাদের সাক্ষাৎ