হোম > রাজনীতি

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ, এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে এনসিপির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এনসিপির নেতা নাসির উদ্দীন পাটোয়ারী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় এ বিক্ষোভ মিছিল হয়।

রোববার (২৭ জুলাই) নেত্রকোনার কালেক্টর মাঠে এনসিপির জনসভায় নাসির উদ্দীন পাটোয়ারী, আলোচিত ১০ ট্রাক অস্ত্র চালানের বিষয়ে হাওরাঞ্চলের জনপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দায়ী করে অপ্রাসঙ্গিক বক্তব্য দেয়ায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোনার মদনে বাবরের নিজ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনতা এ মিছিলে অংশ নেয়।

মিছিল শেষে বক্তব্যকালে বিএনপি নেতারা বলেন, নাসির উদ্দীন পাটোয়ারী যদি ওই বক্তব্যের জন্য ক্ষমা না চায়, নেত্রকোনায় এনসিপিকে নেত্রকোণা ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল আমিন। এ ছাড়াও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হবে কাল

বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

কুষ্টিয়ার পীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি মামুনুল হকের

জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ