হোম > রাজনীতি

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় যুবদলের নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ ঢাকা মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে যুবদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তারা উল্লেখ করেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন