হোম > রাজনীতি

বগা সেতু নিয়ে সড়ক ও সেতু উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর বাউফল উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো বগা সেতু বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবিরের সঙ্গে আলোচনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

রোববার দুপুর তিনটার দিকে রাজধানীর সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বগা সেতুর বর্তমান অবস্থা ও অগ্রগতি উন্নয়নে প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বগা সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন, সেতুটি বাউফলসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটির উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ সেতু ও সড়ক উন্নয়নে সরকার আন্তরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বগা সেতু বিষয়ে দ্রুত সেতুর কাজ শুরু করা হবে ।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক