হোম > রাজনীতি

১২ দলীয় জোট থেকে অব্যাহতি, যে প্রতিক্রিয়া জাগপার

স্টাফ রিপোর্টার

জাগপা লোগো

জোটবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার বিকালে জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা ও গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এ কারণে জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে জোটের সদস্য তালিকা থেকে অব্যাহতি প্রদান করা হইল। জাতীয় গণতান্ত্রিক পার্টির ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ জোটের কোনো দায় থাকবে না।

এ ব্যাপারে জাগপার মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধান এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ দলীয় জোট থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জোট থেকে আমাদের কিছু জানানো হয় নাই। সম্মানিত সাংবাদিক ভাই এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

তিনি বলেন, আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। জোটের সকলের সাথে আমাদের চমৎকার সম্পর্ক বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জোটের সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক