হোম > রাজনীতি

‘আওয়ামী দোসর’ বলায় সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

নাহিদ (ফাইল ছবি)

সনদ স্বাক্ষরের আগে জুলাই আহতদের ওপর পুলিশি হামলা নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে এনসিপি। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই আহতদের আওয়ামী দোসর’ বলার নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব, উনি গতকালের ঘটনায় জুলাইযোদ্ধা যারা গতকাল আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদের আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এমনটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না- সেহেতু হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।

আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা এবং শহিদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন