হোম > রাজনীতি

অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ধ্বংসের দ্বারপ্রান্তে: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভূমিকম্প মহান আল্লাহর নির্ধারিত একটি প্রাকৃতিক বিষয় হলেও বিশ্বের বিভিন্ন দেশ জনদুর্ভোগ লাঘবে প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনাকে কাজে লাগায়। কিন্তু এই প্রাকৃতিক বিষয়টিই আমাদের জন্য দুর্যোগে পরিণত হয়েছে শাসকদের অদক্ষতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে।

গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, দেশের কোনো শহরই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়নি। অথচ পৌরসভা, সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারের নানা সংস্থা রয়েছে, যাদের কাজই হলো নগরকে পরিকল্পনামাফিক নিরাপদ করে গড়ে তোলা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শহরগুলো আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। আর এর দায় অতীতে রাষ্ট্র পরিচালনাকারী সবাইকে নিতেই হবে।

চরমোনাই পীর বলেন, জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশ পরিকল্পনা, প্রযুক্তি ও শৃঙ্খলার কারণে নিরাপদ থাকতে পারছে। আর অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের রাজধানী আজ ভূমিকম্পে ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিক ভূমিকম্প নাগরিকদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে; মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতার সঙ্গে ঝুঁকি নিরূপণ করতে হবে।

তিনি বলেন, দেশের ভূমিকম্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষকদের সঙ্গে বিদেশি পরামর্শকদের যুক্ত করে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুনর্বাসনের দায় রাষ্ট্রকেই বহন করতে হবে—কারণ রাষ্ট্রের অবহেলা, দুর্নীতি ও অদক্ষতার ফলেই এসব ঝুঁকিপূর্ণ ভবন তৈরি হয়েছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগের পর সরকারি সংস্থাগুলো নড়েচড়ে বসে। আমরা চাই, তারা এখন থেকেই সক্রিয় হোক, যাতে আল্লাহ না করুন—যেকোনো আপদে দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করা যায়। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি দৃশ্যমান করতে হবে এবং নাগরিকদের আশ্বস্ত করতে হবে।

তিনি জনতার উদ্দেশে বলেন, আল্লাহর রহমত ছাড়া বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তাই তওবা-ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা