হোম > রাজনীতি

এই ফটো তোলোস কেন? প্রশ্ন শাহজাহান ওমরের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় বিএনপি ছেড়ে যাওয়া বিদ্রোহী নেতা ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আদেশে দেওয়া হয় বুধবার।

এদিন সকালে তিন জনকে আদালতে তোলা হয়। এসময় সবার সামনে ছিলেন শাহজাহান ওমর। ওই সময় সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে শাহজাহান ওমর বলেন, এই ফটো তোলোস কেন? এরপর আর কোনা কথা বলেননি বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা।

এজলাসে তোলার পর কাঠগড়ায় অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। সেখানে তার আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন তিনি। জানতে চান, এ মামলায় এজাহারনামীয় আসামি কিনা? তবে এদিন অনেকটাই নীরব ছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তবে আদালত থেকে ফের কোর্ট হাজতখানায় নেয়ার সময় তার কাছে জানতে চাইলে হাস্যোজ্জ্বল শাহজাহান ওমর বলেন, আরে বাবা, তোমাদের কাজই হলো ফটো তোলা। ফটো তোলো। আমার আপত্তি নাই।

এর আগে শুনানি শেষে আদালত তাদের তিন জনের প্রত্যেকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন আদালতে রাষ্ট্র পক্ষের শুনানি করেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট সকালে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানার রিংরোড এলাকায় মিছিল বের করে। মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন।

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা