হোম > রাজনীতি

নাটোরে উপদেষ্টা আসিফের অনুষ্ঠান বয়কট করলো বিএনপি

ডিবি পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

জেলা প্রতিনিধি, নাটোর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার অনুষ্ঠান বয়কট করেছে নাটোর জেলা বিএনপি।

শনিবার সকালে নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।

জানা গেছে, শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।

জেলা বিএনপি সূত্র জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত