হোম > রাজনীতি

গুলশানের বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

স্টাফ রিপোর্টার

গাড়িতে করে গুলশানের বাসভবনে ঢুকছেন জুবাইদা ও জাইমা রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।

তারেক রহমানের এভারকেয়ার হাসপাতালে আসাকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার সংলগ্ন গেটে সতর্ক অবস্থায় দেখা যায় র‍্যাবকে। র‍্যাবের পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরাও আছেন সতর্ক অবস্থায়। অপরদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকার অবতরণ করেন।

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ