হোম > রাজনীতি

ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে ঐতিহাসিক রায় হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিবৃতিতে বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, জুলুম-নির্যাতন, গুম-খুন ও গণহত্যার দায়ে সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার ঘোষিত ঐতিহাসিক রায় দেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস এই রায়কে আল্লাহর ন্যায়বিচারের সুস্পষ্ট প্রকাশ হিসেবে মূল্যায়ন করছে।

তারা বলেন—বিগত ১৬ বছর এই ভূমি ভোগ করেছে নির্যাতন, গণহত্যা, দেশপ্রেমী নাগরিকদের কারাবন্দি, উলামায়ে কেরামের টার্গেটিং এবং স্বৈরশাসনের ভয়ানক শাসনের অধীনে। আজ সেই দুর্নীতিমূলক ও জুলুমপ্রবণ শাসনের হিসাব আদালতের কাঠগড়ায় প্রতিফলিত হয়েছে। আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায়— আমরা এটিকে আল্লাহর প্রতিশ্রুতি ও ন্যায়বিচারের ধারাবাহিকতার অংশ হিসেবে গ্রহণ করি।

বিবৃতিতে তারা আরো বলেন, রাসূল (সা.) বলেছেন—‘আল্লাহ জালিমকে অবকাশ দেন; কিন্তু যখন তাঁকে ধরেন— তখন তাকে রেহাই দেন না।’

তারা বলেন—এই রায় শুধু একজন শাসকের নয়; এটি ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা। জুলুমের রাজনীতি কখনো টেকসই হয় না। জুলুমকারীরা শেষ পর্যন্ত ধ্বংস হয়। আল্লাহর বিচার কখনো ব্যর্থ হয় না।

বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে আহ্বান জানাচ্ছে—এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই ধৈর্য, সংযম ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন।আজকের রায় দেশের রাজনীতিতে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন যুগের সূচনা হবে— এটাই আমাদের অটল বিশ্বাস।

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য