হোম > রাজনীতি

চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান চরমোনাই পীরের

আতিকুর রহমান নগরী

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বাংলাদেশের মধ্যে ৫৩ বছরে যারা আমাদের জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আমরা দেখেছি। তারা নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। তারা নিজেরা নিজেদের খেয়ে ফেলছে।

শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, এই সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী গুম হলেন। আর মনে হয় না তিনি ফিরে আসবেন। ৫ আগস্টের পর আমাদের দাবি ছিল দেশের সংস্কার হবে। খুনি-টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এর ফলেই নির্বাচনী পরিবেশ তৈরি হবে।

তিনি বলেন, দেশে আজকে সংস্কার, দৃশ্যমান বিচারেও বাধা দেওয়া হচ্ছে। যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছিলেন তারা যখন দেখলেন দেশের জনগণ জালিম-চাঁদাবাজদের পক্ষে নেই এখন তারা পাগল হয়ে গেছে।

৫ আগস্টে দেশ স্বাধীনের পর আমরা যারা দেশপ্রেমিক রয়েছি যদি ব্যর্থ হই তবে ইতিহাসে আমাদের নিয়ে কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। আসুন, ক্ষমতাপ্রেমী-চাঁদাবাজ-টাকা পাচারকারীদের ভোট না দিয়ে দেশকে উঁচুতে নিয়ে যাই।

প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন কর্নেল অলি

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতের

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস