হোম > রাজনীতি

আ.লীগ ৪টি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে বিদায় করেছে: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে বিদায় করেছে।

তারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসেনি তারা ভালোবেসেছিল দেশের অর্থকে। তাই অর্থ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। দেশের মানুষকে ভালোবাসলে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হতো না।

গতকাল শুক্রবার নরসিংদীর পলাশে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ অন্যরা।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে দেশের কাজে ব্যবহার না করে লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। তাই দেশের মানুষ আজ ভালো নেই।

মঈন খান বিএনপির কথা উল্লেখ করে বলেন, বিএনপি ৩৫ বছর ধরে বাংলাদেশ ও দেশের মানুষের সঙ্গে থেকে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও সুযোগ পেলে কাজ করবে।

তিনি আরো বলেন, যেহেতু একটি সরকার দেশের অর্থ লুট করে পালিয়েছে তাই দেশকে নিয়ে নতুন করে ভাবতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে আমাদের বিজয়ী করে পার্লামেন্টে পাঠালে আমরা পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করে যাব।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক